আরব দেশগুলো থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে না নিলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি।

বুধবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি জেনারেল যাদুল্লাহ জাভানি।

তিনি বলেন, আরব দেশগুলোর উচিত নিজ নিজ ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা সামরিক ঘাঁটিগুলো পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।

যাদুল্লাহ জাভানি বলেন, ‘আমেরিকানদের তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং ঘাঁটিগুলো ফেরত নেওয়াই উত্তম হবে।’

তিনি আরও সতর্ক করে বলেন, কুয়েত, বাহরাইন, জর্ডান কিংবা অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হলে, এর চূড়ান্ত ও ধ্বংসাত্মক জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী।

সূত্র: মিডল ইস্ট ইরান