ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সরকার কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যম তা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে-এমন অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না-জাতীয় সংসদে দাঁড়িয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখেন তিনি।

আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এর ব্যাখ্যা চান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদে সরকারের কঠোর সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, ‘সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রীকে উল্লেখ করে বলা হয়েছিল, তিনি নির্বাচিত নন এবং ভোটিংয়ে অংশ নেবেন না। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর ওই সংবাদ সরিয়ে ফেলা হয়। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ডেইলি ওয়াদা সংবাদ প্রকাশ করলে সেই সংবাদও সরিয়ে নিতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে।’

গণমাধ্যমের প্রতিবেদন জোরপূর্বক সরিয়ে দেওয়া এবং সাইবার আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো নিউজ করলে এই যে সাইবার অ্যাটাক এবং প্রতিবেদন সরিয়ে নেওয়ার নিউজগুলো আমরা দেখতে পাই, এতে করে জনমনে প্রশ্ন উঠেছে-সরকার কি মতপ্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে?’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ

সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের

আপডেট সময় ০৯:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬