ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’ বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহারের উদ্বেগকে আমলে নেওয়া হবে :জয়শঙ্কর এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় ধ্বংস হওয়া সড়ক এক সপ্তাহেই আবার নির্মাণ করল চীন

এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক রুট হরমুজ প্রণালির নাম পরিবর্তন করেট্রাম্প প্রণালিরাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।

ভৌগোলিক নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের এটিই সর্বশেষ পদক্ষেপ। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের জের ধরে তিনি লেক অন্টারিওর নাম বদলেলেক আমেরিকারাখার নির্দেশ দেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করেআমেরিকা উপসাগররেখেছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশি বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব দাবির হুমকি দিয়ে আসছেন এবং এটিকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্র পোস্ট করেছেন।

তবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাবে বৈশ্বিক তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হওয়া এই নৌপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করায় মঙ্গলবার মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে পুনরায় বিমান হামলা চালায়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পাচ্ছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

আপডেট সময় ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬