ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নিয়োগের যে দাবি বাংলাদেশের এক প্রতিমন্ত্রী করেছেন, তা মালয়েশিয়া সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল।

নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান বিষয়টি ফাহমি ফাদজিলকে জানিয়েছেন। তার মতে, ওই বক্তব্য বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য; এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ফাহমি ফাদজিল বলেন, বিষয়টি মালয়েশিয়া সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।

এর আগে গত সোমবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, আগামী ছয় মাসের মধ্যে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে মালয়েশিয়া। অনুমোদিত মালয়েশিয়ান কোম্পানির মাধ্যমে সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।

এদিকে, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে শ্রমিকদের শোষণ, ঋণের জালে আটকে পড়া, বাধ্যতামূলক শ্রম এবং প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ার অভিযোগের পর ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত করে মালয়েশিয়া।

দুই লাখ কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর কাছ থেকে আরও স্পষ্ট ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করছে নিউ স্ট্রেইটস টাইমস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-স্কুলশিক্ষার্থী

বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া

আপডেট সময় ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬