ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা ‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হওয়ার ইঙ্গিত নাসীরুদ্দীন পাটওয়ারীর, সম্ভব্য প্রতিদ্বন্দ্বী সাদিক কায়েম দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারার সরকার হাট এলাকা থেকে এক নারী ও দুই শিশুকে আটক করেছে র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৫ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে কারও কাছ থেকে ইয়াবা না পাওয়ায় সন্দেহভাজন দুই শিশুর এক্স-রে করা হয়। এতে তাদের পেটের ভেতর ছোট ছোট বেশ কিছু প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।

র‍্যাব জানায়, চিকিৎসকদের সহায়তায় পরবর্তীতে দুই শিশুর পেট থেকে মোট ১৩৩টি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫০টি করে ইয়াবা। দুই শিশুর কাছ থেকে মোট ৬ হাজার ৬৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার তাওহীদ বলেন, আটক নারী শারমিন আক্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই শিশুকে নিয়ে চট্টগ্রামে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ কৌশলে শিশুদের ইয়াবার প্যাকেট খাওয়ানো হয়। পরে তাদের ব্যবহার করা হয় মাদক পরিবহনে।

র‍্যাবের দাবি, শিশুদের পরিবারের সদস্যদের মাসিক বাজার খরচ দেয়ার কথা বলে মাদক চোরাচালানে ব্যবহার করছিল একটি চক্র।

র‍্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে ইয়াবার একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছে। মিয়ানমার থেকে বিভিন্ন পথে দেশে ইয়াবা ঢোকার পর চোরাচালানকারীদের মাধ্যমে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আটক নারী ও উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

দুই শিশুর পেটে মিলল সাড়ে ৬ হাজার ইয়াবা

আপডেট সময় ০৮:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬