ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা

রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওয়ানীয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আরা বেগমের ৪০ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটেছে। এ উপলক্ষে এক অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশে তাকে গণসংবর্ধনা ও রাজকীয় বিদায় জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই বিদায়ী গণসংবর্ধনার আয়োজন করা হয়।

সমাজসেবক আব্দুল আলীমের সভাপতিত্বে ও মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও বইলর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোমেল, দেওয়ানীয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিলন, প্রাক্তন শিক্ষক মজিবুর রহমান, প্রধান শিক্ষক আয়েশা মোস্তারি, সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসী এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, ১৯৮৪ ব্যাচের সুজন, ১৯৯৩ ব্যাচের ওসমান গনি ও মামুন মিয়া, ১৯৯৬ ব্যাচের মো. সেলিম ফরাজী, মুফতি মাওলানা সোহাইল মিয়া ও মো. রাসেল। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকার উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরে গুলশান।

আয়োজকদের একজন মো. সেলিম ফরাজী বলেন, জ্যোৎস্না ম্যাডাম অত্যন্ত ভদ্র ও নরম মনের মানুষ ছিলেন। দীর্ঘ ৪০ বছর তিনি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো আদর-স্নেহ দিয়ে শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ আমাদের চলার পথে চিরদিনের প্রেরণা হয়ে থাকবে।’

আয়োজকরা জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে জ্যোৎস্না আরা বেগম অসংখ্য শিক্ষার্থীকে স্নেহ-মমতা দিয়ে গড়ে তুলেছেন। তাঁর অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের জীবনে তাঁর অবদান ও অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ একপর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। প্রিয় শিক্ষিকার বিদায়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিনের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষিকা জ্যোৎস্না আরা বেগমকে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর চোখে ছিল অশ্রু। অশ্রুসিক্ত সেই মুহূর্তে ভালোবাসা ও শ্রদ্ধায় প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান সবাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি

রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

আপডেট সময় ১০:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬