ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির এক জুলাইযোদ্ধার বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন: সংসদে এমপি কামরুজ্জামান সৈনিক পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, পিতৃহারা ১৮ মাসের ফাতেমা

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙা কেবি দোভাষ লেইনে ছাত্রদলের এক নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় বাসায় থাকা ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগর পালিয়ে যান বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। পুলিশ বলছে, ওই বাসায় অবৈধভাবে মদ মজুত করে কেনাবেচা করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার শেখ শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের একটি টিম বাসায় অবৈধভাবে মদ মজুদ করে কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালায়। এ সময় শাকিল পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়েছে। ৭০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় করা মামলায় মোহাম্মদ আবু শাকিল সাগরকেও আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় বাসায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এবং বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৭০ বোতল মদ উদ্ধার করা হয়। মদগুলো কীভাবে ওই বাসায় রাখা হয়েছিল এবং সেগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মোহাম্মদ আবু শাকিল সাগর (৩৩) বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন।

শরিফুল ইসলাম বলেন, শাকিলের বাসায় পুলিশ অভিযান চালিয়ে মদ উদ্ধার করার বিষয়টি জানার পরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

এদিকে, পুলিশ জানিয়েছে, মামলায় শাকিলের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার বাসায় উদ্ধার হওয়া মদের সঙ্গে তার সম্পৃক্ততা কী এবং সেখানে মদ মজুত ও কেনাবেচার কার্যক্রম চলত কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া মদের উৎস, কারা সেগুলো সরবরাহ করত এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না-এসব বিষয়ও তদন্তের আওতায় থাকবে।

অভিযানের পর থেকে শাকিলের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

আপডেট সময় ১১:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬