ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন নতুন হামলা হলে সৌদিতে আরও গভীরে হামলার হুঁশিয়ারি সীমান্তের বিরোধ নিয়ে মোদী- শি জিনপিং বৈঠক, ভারত-চীনের মতপার্থক্য ওরা পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু বিশ্বনেতারা যাবেন বলে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো নয়াদিল্লির বস্তি মোদী আয়োজিত নৈশভোজে গেলেন না জিনপিং! দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন, নাগরিকদের মারবেন না: যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কনের ভাই-বোনসহ নিহত ৪, আহত ৮

ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এবার ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

পুতিন বলেন, ইউরোপ তার দেশগুলোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা বর্তমানে ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা করছে। এর অর্থ রাশিয়ার সঙ্গে যুদ্ধ। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। মস্কো ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেয় না বা হুমকি দেওয়ার চেষ্টাও করে না। 

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়ে এটি স্পষ্ট যে ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন রুশ ফেডারেশনকে শেষ করে দেওয়ার একটি প্রচেষ্টা। প্রথমে ককেশাসে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে, তারপর অন্যান্য উপায়ের মাধ্যমে এবং এখন ইউক্রেনের নব্যনাৎসি শাসনের মাধ্যমে। তবুও, এটি থামছে না।

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিচ্ছি না উল্লেখ করে পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেওয়ার কোনো ইচ্ছাও আমাদের নেই। আমরা কেনই বা তা করব? কেউ এই বিষয়টি বিবেচনাও করে না যে ইউরোপের সাথে কোনো সংঘাতের কোনো ভিত্তিই আমাদের নেই। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের

ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

আপডেট সময় ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬