ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

হুথিদের রুখতে সহায়তা চাইল সৌদি, ট্রাম্পের ‘না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর বিষয়ে ট্রাম্প সম্মতি দেননি। সংশ্লিষ্ট মার্কিন সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলোর দাবি, বৃহস্পতিবার ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে অন্তত দুবার ফোনালাপ হয়। তবে হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর বিষয়ে ট্রাম্প সম্মতি দেননি। পরিবর্তে ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে।তবে লোহিতসাগরের নৌচলাচল রুটে হুমকি যদি আরো তীব্র হয়, তাহলে এই অবস্থান বা মূল্যায়ন পরিবর্তিত হতে পারে। এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন বলে জানা গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরানসমর্থিত হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলে দ্রুত অগ্রসর হয়েছে। শুক্রবার হুথিরা বাব আলমানদাবের কাছে পেরিম দ্বীপ ও উপকূলীয় শহর ধুবাবসহ বেশ কিছু কৌশলগত অবস্থান নিজেদের দখলে নিয়েছে। এদিকে, লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি জাহাজ ছাড়া অন্য সব জাহাজ লোহিত সাগরে নিরাপদে চলাচল করতে পারবে।

হুথিদের নিয়ন্ত্রণে বাব আলমান্দেব প্রণালি চলে গেলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পথে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় সৌদি আরব বর্তমানে লোহিত সাগরপথের ওপর আরো বেশি নির্ভরশীল। হুথিদের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক উত্তেজনা জুলাইয়ে শুরু হয়। এর আগে সৌদি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন, তারা একাই হুথিদের মোকাবিলা করতে সক্ষম এবং সংঘাত আরো ছড়িয়ে পড়ুকএমনটি তারা চান না। তবে বর্তমান পরিস্থিতিতে রিয়াদ ওয়াশিংটনের কাছ থেকে সামরিক চাপ বাড়ানোর সহায়তা চাইছে বলে সূত্রগুলো জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

হুথিদের রুখতে সহায়তা চাইল সৌদি, ট্রাম্পের ‘না’

আপডেট সময় ০১:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬