ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মেহেরপুরে একদিনে ঝরল তিন শিশুর প্রাণ সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের দাবি জানাল হেফাজতে ইসলাম সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হন: সমাজকল্যাণমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাঙ্গরায় গণপিটুনিতে ইউপি সদস্য নিহত, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা নিয়ম ভেঙে আল আকসায় ২৫০ ইসরায়েলির ধর্মীয় আচার পালন জান্নাতের টিকিট বিক্রি করা দলটি এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছে: রিজভী বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

মেহেরপুরে একদিনে ঝরল তিন শিশুর প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মুজিবনগরে ইজিবাইকের ধাক্কায় ৭ বছরের এক শিশু ও ট্রাকের চাপায় ১১ বছরের আরেক শিশু নিহত হয়েছে। এছাড়া গাংনীতে পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই বছরের এক শিশু।

রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মহসিন মার্কেটের সামনে ইজিবাইকের ধাক্কায় জান্নাতুল খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়। নিহত জান্নাতুল মহাজনপুর গ্রামের কারিগর পাড়ার শিল্টনের মেয়ে। সে স্থানীয় মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

অন্যদিকে, একই উপজেলার মানিকনগরে ট্রাকের চাপায় নাবিল (১১) নামে আরেক শিশু নিহত হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিশা ওই গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিশা বাড়িতে মোবাইল ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছিল। খাওয়া শেষে মোবাইল ফোন নিয়ে বাড়ির পাশে খেলতে যায় সে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর ফুফু চুমকি খাতুন জানান, আরিশা মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছিল। খাওয়া শেষে মোবাইল নিয়েই খেলতে যায়। পরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। একই সঙ্গে পুকুর ও অন্যান্য জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন

মেহেরপুরে একদিনে ঝরল তিন শিশুর প্রাণ

আপডেট সময় ১০:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬