ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান গ্রেপ্তার যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধর বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের রাজনীতি, বাহ্যিক সুন্নতি লেবাস এবং সমাজে ধর্মীয় মূল্যবোধের অপব্যবহার নিয়ে সমালোচনা প্রকাশ করেছেন।

রাশেদ খাঁন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী দাবি করা ভাইটি আজ টুপি খুলে কথা বলেছে! এটা অবশ্যই এক সেন্সে ভালো যে, সুন্নতি লেবাসের গুরুত্ব বোঝার মতো বোধহয় তার মধ্যে হয়েছে!’

‘সে কি জিনিস, সেটা শেখ হাসিনারে জিগ্যেস করার সুযোগ থাকলে অবশ্যই করতাম! দুই ঘন্টার মধ্যে সে ওসিকে সরিয়েছে, মেজরকে সরিয়েছে… শেখ হাসিনার থেকে বড় মাফিয়া না হলে কি এতো হ্যাডাম দেখিয়ে ওসি- মেজররে সরানো যায়?’তিনি লেখেন, ‘তার কথা শুনে বুঝলাম, এখন মনে হয় লোকজন বউয়ের চিকিৎসা বাদ দিয়ে আর বায়তুল মালের চাঁদা দিচ্ছে না! তাই মাঝখানে নিজের নাম বাদ দিয়ে বউয়ের নামে ঋণ নিয়েছিলো! হয়তো ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে টাকা পয়সার টান পড়েছে, নতুবা এতো পাগল তো তার হওয়ার কথা না!’

‘মাঝে মধ্যে প্রশ্ন জাগে এসব মানুষেরা ইসলাম নাকি ঘৃণার চর্চা করছে? জামায়াতের এসব মাসুদদের ইসলাম কায়েম করার ভাষা যদি এমন হয়, তবে আমি বলবো, জামায়াতের ইসলাম কায়েমের ধরনে সমাজে শান্তির চেয়ে আরও অশান্তি বাড়বে।’
রাশেদ খাঁন আরও লেখেন, ‘সত্যি বলতে, কেউ যদি প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, তিনি অবশ্যই সমর্থনযোগ্য, কিন্তু ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য!’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

আপডেট সময় ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬