ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলেও, পুরো উপজেলায় সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল মিলনায়তনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতি মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে বরখাস্ত করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বরত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
অফিস আদেশে উল্লেখ করা হয়, জিএম মো. আলতাপ হোসেনকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্তিকৃত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএম-এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবগত করেছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অথচ উপজেলা পরিষদের অন্য এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। যোগাযোগ বিচ্ছিন্নতা বা ভুল বোঝাবুঝির কারণে এটি ঘটেছে বলে মনে হচ্ছে। পরবর্তীতে জেনেছি পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম-কে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বরত অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ইউএনও কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়ে ওখানকার সিএ অভিযোগ জানান। আমাদের লাইনম্যানরা গিয়ে দেখেন সেখানে বিদ্যুৎ নেই। আমাদের কর্মীদের ধারণা ছিল ইউএনও অফিসেই হয়তো সভাটি হচ্ছে, তাই তারা সেখানকার সংযোগ বন্ধ করেন। এতে মূল মিলনায়তনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি ইনচার্জকে জানানো হলে ৯টা ৪২ থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় দুই মিনিট পর বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই গাফিলতির কারণেই জিএম-কে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় ১১:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬