ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে? কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে অজ্ঞান করে ২০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নলছারা এলাকা থেকে একটি গরু চুরি হওয়ার পর মালিকপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়দের দাবি, একজন রাজনৈতিক দলের পদধারী নেতার গোয়ালঘরে চুরি হওয়া গরু পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। গরুটি সেখানে কিভাবে গেল এবং এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে গরুটি কিভাবে ওই গোয়ালঘরে গেল, দেলুর সঙ্গে চুরির ঘটনায় কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা-এ বিষয়ে দেলুকে একাধিক কল করেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

আপডেট সময় ০৯:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬