ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা এমপি আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল জিন্নাহর ছবি ছেঁড়া আবু তৈয়ব ডাকসুতে ভিপি পদে পেয়েছিলেন ১০ ভোট ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিরা সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রধান বিরোধীদল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা।

এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট সময় ০৯:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬