ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে? কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে অজ্ঞান করে ২০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পারিবারিক বিরোধের সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধ র্ষ ণের চেষ্টা করার অভিযোগ উঠেছে খুরুশকুলের বিএনপি নেতা ও সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে কক্সবাজার না রী ও শি শু নি র্যা তন দমন ট্রাইব্যুনালে মা ম লা করেছেন।

মা ম লার দরখাস্ত সূত্রে জানা যায়, পারিবারিক ও সামাজিক একটি বিরোধের সমাধানের জন্য ওই নারী সমাজ কমিটির সভাপতি সিকান্দার আলীর কাছে যান। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

বাদীর অভি যোগ, ঘটনার দিন সিকান্দার আলী মোবাইল ফোনে তাকে কল করে বিচারের বিষয়ে বৈঠকের কথা বলে কক্সবাজার শহরে আসতে বলেন। একা আসতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় ওই নারী আরও দুই নারীকে সঙ্গে নিয়ে বিজিবি ক্যাম্প এলাকায় আসেন। সেখানে সিকান্দার আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের টমটমে করে বাস টার্মিনাল এলাকার একটি রেস্তোরাঁয় নিয়ে যান। সেখানে খাবারও খাওয়ান।

মাম লার অভি যোগে বলা হয়, রেস্তোরাঁয় বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় জানিয়ে সিকান্দার আলী ওই নারীর সঙ্গে থাকা দুই নারীকে হোটেলের নিচে বসিয়ে রাখেন। পরে ওই নারীকে একা নিয়ে একটি আবাসিক হোটেলের ৪০৩ নম্বর কক্ষে যান।

বাদীর দাবি, কক্ষে নেওয়ার পর সামাজিক বিরোধের বিষয়ে আলোচনা না করে সিকান্দার আলী তার প্রতি যৌন উদ্দেশ্য প্রকাশ করেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌ ন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে ওই নারী বাধা দেন এবং নিজেকে রক্ষার চেষ্টা করে কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করেন।

এদিকে দীর্ঘ সময় ওই নারী ফিরে না আসায় সঙ্গে থাকা দুই নারী বিষয়টি নিয়ে সন্দেহ করেন। তারা হোটেলে থাকা দুই অপরিচিত ব্যক্তিকে বিষয়টি জানান। পরে ওই দুই ব্যক্তি ৪০৩ নম্বর কক্ষে গিয়ে ওই নারীকে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পান এবং তাকে সেখান থেকে বের করে আনেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় বলে মাম লার দরখাস্তে দাবি করা হয়েছে। পরে ওই নারী স্বামী সমাজের প্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

মামলাটি আমলে নিয়ে কক্সবাজার নারী ও শি শু নি র্যা তন দমন ট্রাইব্যুনাল অভি যোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

অভি যো গের বিষয়ে সিকান্দার আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এদিকে স্থানীয় বিএনপি নেতা ও সমাজ কমিটির সভাপতির বিরুদ্ধে ধ র্ষ ণ চেষ্টার মতো গুরুতর অভিযোগে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। অ ভি যোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি

নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

আপডেট সময় ১০:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬