ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া আমাদের ঈমানি দায়িত্ব: জামায়াতের আমির মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভীর প্রশ্ন জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ, বেশিরভাগই নারী মাদকের গডফাদার সরকারদলীয় হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবার মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আসসুদাইস। তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখতে, যাচাই করে তথ্য প্রচার করতে এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের মৌলিক নীতির পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এসব স্থানের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুতর বিষয়। অনিশ্চয়তার সময়ে ঐক্য ও সংহতি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন শায়খ আলসুদাইস। তিনি জাতীয় সংহতি বজায় রাখতে সহযোগিতা, তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল থাকা এবং গুজব ও যাচাই না করে কোনো খবর ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

কোরআন ও সুন্নাহর শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের আগ্রাসন থেকে বিরত থাকতে, বিশৃঙ্খলা ও অনাচার প্রতিরোধ করতে এবং বিশেষ করে কঠিন পরিস্থিতি ও সংকটের সময়ে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তথ্যের জন্য মানুষকে সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তি, বিভাজন বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন কোনো সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে।

বিবৃতির শেষে সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা অব্যাহত থাকার জন্য দোয়া করেন শায়খ আলসুদাইস। একই সঙ্গে পবিত্র স্থানগুলো এবং সেগুলোর সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সুরক্ষার জন্যও দোয়া করেন তিনি। এ ছাড়া মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দোয়া করেন এবং বিভিন্ন সম্প্রদায়কে ক্ষতি ও দুর্ভোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা শায়খ সুদাইসের

আপডেট সময় ০১:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬