ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে: মাহবুব কবির মিলন ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না: ডিএসসিসি প্রশাসক

ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না: ডিএসসিসি প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিরোধী দলের লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি না করে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করা উচিত।শনিবার (১৯ সেপ্টেম্বর) সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিতবর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারকর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘বিরোধী দলকে বলবো লংমার্চ না করে, রোডমার্চ না করে সরকারকে একটু সময় দেন। আপনারাও ধৈর্য ধরেন, দেশটা যাতে ভালো দিকে এগিয়ে নেওয়া যায়। পাঁচ বছরের জন্য জনগণ রায় দিয়েছে, অপেক্ষা করেন। ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেনপাই নাই, পাই নাইএভাবে তো হবে না। তিনি বলেন, ‘তারেক রহমানের কাছে যাদুর চেরাগ নেই যে তিনি ঘষা দিলেই ছয় মাসে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুর্ভোগ না বাড়িয়ে, পুরাতন স্বৈরাচারকে ফিরে আসার পথ তৈরি না করে জনগণের পাশে থাকেন।

বিরোধী দলকে বর্জ্য পরিস্কারে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি দুইচার জায়গায় আবর্জনা পরিস্কারে আমাদের সহযোগিতা করতেন, তাহলে আমরা খুশি হতাম। আসেন, আমাদের সঙ্গে বর্জ্য পরিস্কার করেন। আমরা এই বুড়িগঙ্গাটাকে পরিস্কার করার চেষ্টা করি। আর যদি সেটা না করেন, অন্তত ডিস্টার্ব না করে সরকারকে সহযোগিতা করেন।

এ সময় বুড়িগঙ্গা পরিস্কারের পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগের কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে রিসাইক্লিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে কাজ চলছে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি

ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০১:৩৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬