ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার সাতক্ষীরা৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিঠি পেলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) কমিশন জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এ সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে ইসি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। সাতক্ষীরা৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছে থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি।

জামায়াতের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেন, বেশ কিছুদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয় যে, তাকে (জি এম নজরুল ইসলাম) দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামীর চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি নাএমন প্রশ্নের উত্তরে স্পষ্টনাজানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এটি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা, আর পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় পড়ে। আমরা যদি স্পিকার বা সংসদ সচিবালয় থেকে অফিসিয়াল চিঠি পাই, তবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নভেম্বর মাসে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে কি নাসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কমিশন যখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তখন তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব

আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬