ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের

সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের মৃত্যুর পর সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে তার মরদেহ নিয়ে স্বজনরা সাতক্ষীরার গাবুরায় পৌঁছান। মরদেহ পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে কবর প্রস্তুত করে রাখা হয়েছিল। পরবর্তীতে ধর্মীয় অনুশাসন অনুযায়ী গোসল ও জানাজা নামাজ শেষে রাত পৌনে একটায় পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দাফন ও জানাজা অনুষ্ঠানে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে মরিয়মের মৃত্যুর ঘটনায় এখনো কাটেনি রহস্য। তার পরিবারের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

উল্লেখ্য, মরিয়ম খাতুন সাতক্ষীরা৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রোববার সন্ধ্যায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম

সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

আপডেট সময় ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬