এবার জ্বালানি সংকটের মধ্যে রংপুরে লংমার্চ করা বিরোধী দল কিছু গাড়ির টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গেছে বিরোধী দল। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বুঝেও জনমনে ধোঁয়াশা সৃষ্টি করতেই তারা এ কর্মসূচি করছে। কিছু গাড়ির টোলও দেয়নি।
রুহুল কবির রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়েই বেশিরভাগ তেল আসে। গুম, খুন, মিডিয়া কন্ট্রোল করতেন শেখ হাসিনা। আবারও কি সেই পথে হাঁটছে বিরোধীরা? মূল্য সমন্বয়ের পরও ৭০ টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। অথচ তারা জনগণকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় ককটেল আগুন চলছে। সব তো পতিত স্বৈরাচার নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। জনগণের পক্ষের কোনো আন্দোলনে জাময়াতের ভূমিকা নেই। নীতি ও নৈতিকতা নেই। মোনাফেকি করা হচ্ছে। কাফেরের চেয়েও মোনাফেকি খারাপ। জনগণের সঙ্গে বারবার আপনারা যে প্রতারণা করেছেন, তাতে চূড়ান্ত সফলতা আসেনি। অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যয়সঙ্গত সরকারের কার্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ব্যাংক লুটপাট হয়নি বরং গোছানো হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 



















