দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহীকে হত্যার অভিযোগে তার মা, মায়ের প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নশিপুর জামতলী এলাকার একটি নারকেলবাগান থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ৫ জুন নতুন সম্পর্কে বাধা মনে করে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহ বাগানে মাটিচাপা দেওয়া হয়। এ কাজে শিশুটির মা জিন্নাতুন, তার প্রেমিক রিপন টুডু এবং রিপনের ভাগনে সুজন টুডু জড়িত বলে পুলিশ জানিয়েছে। জিন্নাতুন গত ১৭ সেপ্টেম্বর মেয়েকে হত্যার অভিযোগে রিপনসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে জিজ্ঞাসাবাদে রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিতে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।
ঢাকা
,
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার
আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!
প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর
বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩
নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির
ছাত্রীর সঙ্গে মাদরাসা শিক্ষকের আপত্তিকর মূহুর্ত, ছড়িয়ে পড়েছে ভিডিও
শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- ৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















