ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিভে গেল নেইমারের ঘনিষ্ঠ বন্ধুর প্রাণ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয় ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী দলে মধ্যে ফাটল ধরেছে: জামায়াতে আমির

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বললেন, গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে হাজার হাজার নিষ্পাপ শিশু রয়েছে। প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির বক্তব্যে আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুদান, ইউক্রেন, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি গাজায় চলমান আগ্রাসন জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতেও সেখানে অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্র সামান্য অংশই পৌঁছানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

গাজাসহ বৈশ্বিক সংকটগুলোর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংকটগুলোর ভৌগোলিক বা রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু জাতিসংঘের সনদের আওতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার অঙ্গীকার কখনোই আলাদা হতে পারে না।

ড. খলিলুর রহমান বলেন, বিশ্ববাসীর আস্থা ধরে রাখতে হলে আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকারের নীতি এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক বা সুবিধাজনকভাবে প্রয়োগ করা যাবে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর

আপডেট সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬