ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার অন্যায়ের সামনে নীরব থাকব না: জাতিসংঘে এরদোয়ানের হুংকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় শেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াতে ইসলামী নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাবলিগ জামাতে পাঠাল পুলিশ জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার পবিত্র মক্কা নগরীকে বারবার হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীকেসন্ত্রাসী মিলিশিয়াআখ্যা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি হুতিদের এমন কর্মকাণ্ডকেজঘন্য অপরাধএবং বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে উসকানি বলেও মন্তব্য করেন। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ মন্তব্য করেন বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। মূলত কোনো পরিস্থিতি নিয়ে বাদশাহ সালমানের এমন কড়া বক্তব্য বেশ বিরল। কারণ দেশটির দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বেশিরভাগই তার ছেলে ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পরিচালনা করেন।

চলতি মাসে ইরান সমর্থিত হুতিদের প্রাণঘাতী হামলার কারণে গত কয়েক বছরের মধ্যে সৌদি আরবের নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি তৈরি হয়েছে। এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কাকে লক্ষ্য করে হুতিদের হামলার অভিযোগকেজঘন্য অপরাধবলে অভিহিত করেছেন বাদশাহ সালমান। একই সঙ্গে তিনি বলেছেন, এটি বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয়ার শামিল।

এর আগে গত সপ্তাহে সৌদি আরব জানিয়েছিল, হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার সময় তারা সেটি ভূপাতিত করেছে। তবে হুতিরা এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। গোষ্ঠীটির নেতা আবদেলমালিক আলহুতি সৌদির এ দাবিকেজঘন্য মিথ্যাবলে মন্তব্য করেন।

মূলত প্রায় ১০ বছর পর এবারই প্রথমবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবা শরিফ এই শহরেই অবস্থিত। বাদশাহ সালমান দেশের নিরাপত্তা রক্ষায় সৌদি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পবিত্র স্থান, হজ ও ওমরাহ পালনকারী মানুষ, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো হামলা মোকাবিলায় তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।বাদশাহ সালমান গত সপ্তাহে কায়রোতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসির বৈঠকের কথাও উল্লেখ করেন। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো এবং সমুদ্রপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টি উঠে আসে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ

আপডেট সময় ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬