ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার অন্যায়ের সামনে নীরব থাকব না: জাতিসংঘে এরদোয়ানের হুংকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় শেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াতে ইসলামী নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাবলিগ জামাতে পাঠাল পুলিশ জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন

নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর সংক্ষিপ্ত করা হয়েছে। একই সঙ্গে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে তার সরকারি বিমানউইং অব জিওনঅবতরণ না করার পরিকল্পনা করা হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত। নেতানিয়াহুর বিমান বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তব্য দেওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায়। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ইসরাইলের উদ্দেশে রওনা দেবেন। অর্থাৎ, নিউইয়র্কে তিনি রাত কাটাবেন না।

নেতানিয়াহুর বিমান জেএফকে বিমানবন্দরের পরিবর্তে নিউ জার্সির একটি সামরিক ঘাঁটি অথবা নিউইয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জটিলতা এবং বিমানটি নিউইয়র্কে অবস্থান করার সময় মেয়র মামদানি সেটিকে দ্রুত উড্ডয়নের নির্দেশ দিতে পারেন এমন আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভের আশঙ্কায় নেতানিয়াহু নিউইয়র্ক সফরও উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করেছেন। আগে সফরের অংশ হিসেবে টেক্সাসে গিয়ে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল। সেই কর্মসূচিও বাতিল করা হয়েছে। জ্বালানি নেওয়ার জন্য অবতরণ কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেষ মুহূর্তে সমন্বয় না করার কারণে বৈঠকটি বাতিল হয়ে থাকতে পারে। এদিকে নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণ ঘিরেও ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বক্তব্যে ইরানের হুমকি ও ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে জাতিসংঘের অধিবেশনকক্ষে প্রতিবাদ, বাধা সৃষ্টি বা বিভিন্ন দেশের প্রতিনিধিদের বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্যও ইসরাইলি প্রতিনিধিদল প্রস্তুতি নিচ্ছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে কথা বলেছেন। তবে মামদানি নিজেই জানিয়েছেন, নিউইয়র্ক শহরের পক্ষ থেকে ওই পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা তার নেই এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ভূমিকা প্রয়োজন। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, তিনি জাতিসংঘে ইসরাইল ও দেশটির সেনাদের অবস্থান তুলে ধরবেন। তিনি মামদানির বক্তব্যেরও জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আলজাজিরা, রয়টার্স ও ইয়েদিওথ আহরোনোথ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক

আপডেট সময় ১১:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬