ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর যেকোনো ধরনের ‘অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র’ মোকাবেলায় দিন-রাত ২৪ ঘণ্টা রাজপথে পাহারায় থাকবে।

তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ পতিত আওয়ামী লীগের যেকোনো সংগঠনের তৎপরতা প্রতিহত করতে ছাত্রদল সদা প্রস্তুত ও জাগ্রত রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, মগবাজার, তেজগাঁও ও গুলশান এলাকায় পতিত আওয়ামী লীগের ‘অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র’ রুখে দিতে কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসিত বলেন, ‘দিন রাত ২৪ ঘণ্টা আমরা পাহারায় আছি। স্বৈরাচার শেখ হাসিনার কোনো ধরনের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ-যেকোনো সংগঠনকে পাব, এই বাংলাদেশের জনগণ যেভাবে ৫ আগস্ট তাদের বিতাড়িত করেছে, ঠিক তেমনি এদেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো ধরনের অস্থিতিশীলতা এবং তাদের বিতাড়িত করার জন্য আমরা সদা প্রস্তুত ও সদা জাগ্রত হয়ে আছি।’

তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর উদ্দেশে বলেন, ‘তোমরা সাবধান হয়ে যাও। তোমাদেরকে এদেশের জনগণ বারবার লাল কার্ড দেখিয়েছে। আবারও যদি তোমরা এই দেশ অস্থিতিশীল করার চেষ্টা করো, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিয়ে তোমাদেরকে বিতাড়িত করেছি, ঠিক তেমনি এই দেশ ছেড়ে তোমরা সাধারণ জনগণ হিসেবে যেন না থাকতে পারো, যদি আওয়ামী লীগ হয়ে বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করা হবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, ‘বর্তমান বিরোধী দল করছে লং মার্চ আর ওরা দিচ্ছে লকডাউন। সুতরাং আমরা যে বলি-“স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”-যদি এরকম বাংলাদেশ করতে চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বিতাড়িত করে দিল্লি পাঠানো হয়েছে, ঠিক তেমনি রাজাকারাও যদি তাদেরকে আবারও এই বাংলাদেশের রাজনীতিতে আনতে চায়, তাহলে তাদেরকেও বিতাড়িত করে ওই পিন্ডিতে পাঠানো হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি-“দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।” যেই বক্তব্য, যেই আহ্বান জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রকৃত রাজপুত্র জনাব তারেক রহমান যেভাবে দেশকে একটা ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি সেই স্বপ্নের সারথি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত

আপডেট সময় ১১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬