ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার কুমিল্লায় অপ্রতিমের মা–বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি, অশোভন আচরণ ও সাইবার বুলিং করার অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার গতকাল রাতে সদর দক্ষিণ থানায় জিডি করেছেন।

নিহতের পরিবার জানায়, লাগাতার বেনামি ফোন কল ও অনলাইন অপপ্রচারের কারণে গভীর মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম। তিনি বাধ্য হয়ে নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রেখেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ বলেন, সাইবার বুলিং ও অচেনা নম্বর থেকে ফোন করে পরিবারটিকে ডিস্টার্ব করা ও হুমকি দেওয়ার অভিযোগে অপ্রতিমের বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

জিডির বিষয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বিভিন্ন ফেক ফেসবুক আইডি খুলে অপ্রতিম এবং আমাদের পুরো পরিবারকে নিয়ে কাল্পনিক ও অশালীন অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি আমাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে দিন–রাত কল দিয়ে কুরুচিপূর্ণ কথা বলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আতঙ্কে অপ্রতিমের মা তার ফোন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা

আপডেট সময় ১১:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬