ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

ঢাকায় বিমান দুর্ঘটনায় কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের মন 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

এবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা এই ঘটনায় শোক জানিয়েছেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে মর্মাহত। এত নিষ্পাপ প্রাণ অকালে চলে গেল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার হৃদয় ও প্রার্থনা রইল। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তাওফিক দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’ পাকিস্তানের স্পিনার শাদাব খানও শোক বার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার চিন্তা, প্রার্থনা ও গভীর সমবেদনা। এই হৃদয়বিদারক ঘটনায় আহতদের প্রতি রইল শুভকামনা।’

এর আগে পাকিস্তানের আরেক পেসার শাহীন শাহ আফ্রিদি লিখেছেন, ‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। #BangladeshPlaneCrash দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।’ পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী লিখেছেন, ‘ঢাকায় বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও আরোগ্য দান করেন। আমিন।’

এদিকে আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বিমানে একমাত্র ব্যক্তি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

ঢাকায় বিমান দুর্ঘটনায় কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের মন 

আপডেট সময় ১০:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫