ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা

জামায়াত আমিরের পোস্ট ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪৭ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

এদিকে ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স (পূর্বতন- টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ ১ ফেব্রুয়ারি ২০২৬, রোজ রবিবার সকাল ১১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামায়াত আমির এক এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে সেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মনগড়া।

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং সেখানে আমার নামে ভুয়া কিছু লেখা প্রকাশ করা হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

জামায়াত আমিরের পোস্ট ঘিরে উত্তেজনা, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

আপডেট সময় ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬