ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা আত্মসমর্পণ করতে আজ সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা নেইমারেই ভরসা খুঁজছে ব্রাজিল দুপুর ১টার আগেই ঝড়-বৃষ্টির ধাক্কা! কোন চার জেলা রয়েছে ঝুঁকিতে? ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’ ঘরের ভেতর মা-মেয়ের রক্তাক্ত লা*শ, পাশে জখম ৫ বছরের শিশু—আসলে কী ঘটেছিল? ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

নির্বাচন করতে পারবেন না মুন্সী, বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। রোববার আদালতের এই রায়ের মাধ্যমে এবারের সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না মুন্সী। ফলে এই আসনে বিএনপি মনোনীত কোনো প্রার্থী থাকছেন না। এদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে আসনটিতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে ২১ জানুয়ারি আসনটিতে বিএনপির প্রার্থী মুন্সীর প্রার্থিতা বাতিলের বিপরীতে করা রিট খারিজ করেন উচ্চ আদালত। এরপর মুন্সীর লিভ ‍টু আপিল আজ খারিজ করে দেয় আপিল বিভাগ। এর ফলে অনেকটা ফাঁকা মাঠ পেলেন হাসনাত আব্দুল্লাহ। কারণ বিএনপির আর কেউ মনোনয়ন না নেওয়ায় আসনটিতে বিএনপির বা অন্য কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই।

তার আগেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়নবঞ্চিত হওয়ার পর তিনিও আর মনোনয়ন কেনেননি।

আসনটিতে এবার হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার (আপেল), খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম (হাতপাখা)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক ব্যবসায়ী কুঁড়েঘরে লাগিয়েছেন এসি, নিরাপত্ততায় সিসি ক্যামেরা

নির্বাচন করতে পারবেন না মুন্সী, বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত

আপডেট সময় ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬