ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক ধরনের ইতর শ্রেণির লোক আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে জনসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘যারা নারীদের সম্মান করে না, তারাই আবার এর বিপরীতে কর্মসূচি পালন করে বেড়াচ্ছে।’ জামায়াত আমির বলেন, ‘নারীদের ঘর, চলাচল আর কর্মস্থলে নিরাপত্তা দিবে জামায়াত। সরকারি চাকরিজীবীদের যথাযথ সম্মান দিয়েই বেতন বৈষম্য দূর করা হবে।’

তিনি বলেন, ‘যারা নারীদের কাপড় খুলে নিতে চায়, তাদের মানুষ বলা যাবে না। মায়ের গায়ে হাত তুললে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে।’ নির্বাচনী প্রচারণায় বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালেও যথাযথ প্রতিহত করা হবে।’

জামায়াত নেতা রেজাউল হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের জন্য এটি নতুন না। তারা নিজ দলেরও দুই শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। তিন দিন পার হলেও রেজাউল করিম হত্যার কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির

আপডেট সময় ০৩:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬