ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা: সালাহউদ্দিন সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু, পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নতুন মন্ত্রিসভায় প্রায় ৪০ সদস্য, শেষ মুহূর্তে আলোচনায় যাদের নাম নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী বিকেল ৪টায় মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মন্ত্রিসভার শপথের ডাক পেলেন কায়কোবাদ মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেলেন এ্যানি নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর হাফিজ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ঢাকা-৮ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেছেন, বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর। এখন ওরা চাচ্ছে ওদের কাছ থেকে আমরা শিখি। কিন্তু আমরা সেটা চাই না।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি সংসদে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশিশক্তি ও কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধে তো আগে আমাদের বলতে হবে।

আজ সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, এখানে আমার বাড়ি, সবকিছুই এখানে। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। এখানে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নেই। তারা ভোটও চায় না। শুধু আমার বিরুদ্ধে অনর্গল কথা বলছে। অন্যদিকে, পাটওয়ারী বলেন, অনেকে বলতেছে আমরা বিষোদগারের রাজনীতি করি। কিন্তু সেটা করছি করি না। দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, তারা আমাদের বিরুদ্ধে লাগে। এরপরে বলে ছেলেগুলা বেয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা। শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা রাখতে পারবেন না। তো সেই অবস্থা এখনও চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস

আপডেট সময় ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬