ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু ‘সময় ফুরিয়ে আসছে’, সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় মাটির ব্যাংক তুলে দিলেন দুই ভোটার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

এবার নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম উপহার দিয়েছেন এক নারী ভোটার। একই সময় আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো মাটির ব্যাংকটি তার হাতে তুলে দেন। ঘটনাটি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এর আগের নির্বাচনেও ভোটারদের পক্ষ থেকে এমন প্রতীকী উপহার ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় ভোটাররা এ উপহার প্রার্থীর হাতে তুলে দেন। তবে এই ডিম ও মাটির ব্যাংক প্রার্থীর জন্য শুভেচ্ছা এবং নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে তিনি দিয়েছেন বলে জানান ভোটাররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে ওই নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমের একটি ব্যাগ মহাসচিব স্যারের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার নিজের মাটির ব্যাংকটি উপহার দেন। এ সময় আশপাশে থাকা মানুষজনের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।

এদিকে স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এমন উপহার স্যারকে দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগের নির্বাচনের সময়ও আলমগীর স্যারকে ভোটাররা নানা ধরনের ব্যতিক্রমী এবং অনন্য উপহার দিয়েছিলেন। এসব ঘটনা শুধু নির্বাচনী প্রচারণার পরিবেশকে মানবিক ও রঙিন করে তোলে না, বরং প্রার্থী এবং ভোটারের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় মাটির ব্যাংক তুলে দিলেন দুই ভোটার

আপডেট সময় ০২:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬