ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান জাপানের মিতসুইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে স্বপ্ন হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের মিত্ররা বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান

বাউফলে রাতের আধারে প্রতিমা ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর বাউফলে রাতের আধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকার মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আধারে একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে মন্দিরের একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহিরাগত দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।

পুলিশ জানায়, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালাবে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া

বাউফলে রাতের আধারে প্রতিমা ভাঙচুর

আপডেট সময় ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬