ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

টাঙ্গাইল কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতিকে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষার সময় নকল সরবরাহের ঘটনায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক তাকে আটক করেন।

মৃদুল হাসান ওই কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। আটককৃত ব্যক্তিকে পরে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, “আমরা লিখিত নির্দেশনা পেয়েছি। কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

টাঙ্গাইল কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতিকে আটক

আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫