ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সাদিক কায়েমকে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়ে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

নারীঘটিত প্রচারে ভোট কমবে—এমন ভাবনা করি না’: কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, তার বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে প্রচার চালানো হলেও তিনি এসবকে ভোটের জন্য ভয় পান না। মঙ্গলবার (১ জুলাই) কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় একটি পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, “আমার নামে কয়েক দিন ধরে এমন কিছু চলছে, নির্বাচনের নমিনেশন ঘোষণার আগেও যা কল্পনায় ছিল না। তারা এমনও প্রচার করার চেষ্টা করছে নারীঘটিত বিষয় নিয়ে প্রচার হলে আমার ভোট কমে যাবে। কিন্তু আমি কি পাস করার জন্য দাঁড়িয়েছি? দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে, আর যদি আমার থেকেও গ্রহণযোগ্য কেউ থাকে, তাকেই বেছে নেবে।”

নিজ দল জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছেন, জামায়াতে যদি কোনো প্রার্থী নির্বাচিত হয়ে ৫ বছর আগে থেকে পরে এক টাকাও বেশি করে, তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো এমন ঘোষণা দিলে অনেক দল ভোটে দাঁড়াত না। এ ধরনের শব্দ প্রত্যেক দলের ভেতর থেকে আসা উচিত।”

সংবাদকর্মীদের মর্যাদা নিয়ে তিনি বলেন, “বাইরের দেশের তুলনায় বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের তেমন মর্যাদা নেই বললেই চলে। এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার।”

তিনি আরও বলেন, “হাতে কলম থাকলে যা খুশি তা লেখা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলার আগে তথ্য শতভাগ সঠিক হওয়া উচিত।”

অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মুজিবুল শেখ, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি খালেদ সাইফুলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

নারীঘটিত প্রচারে ভোট কমবে—এমন ভাবনা করি না’: কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা

আপডেট সময় ১১:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫