ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না পাকিস্তানের হাতে আটক হওয়া সেই ভারতীয় পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী: প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না’ মাকে মারধরের ঘটনায় ছেলের ৬ মাসের জেল, ১০০ টাকা জরিমানা বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আগামী এক বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে আগামী তিন বছরে ৫০ হাজার শিক্ষার্থীকে আইসিটি ও নৈতিকতা শিক্ষায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসির সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বর্তমান সরকার ও ইউজিসি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। শিক্ষা বাজেট ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে বিভাগীয় পর্যায়ে আইসিটি সেন্টার স্থাপন করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে ৫০ হাজার শিক্ষার্থীকে আইসিটি ও নৈতিকতা শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি জানান, ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার ওপরও গুরুত্ব দিচ্ছে ইউজিসি। আগামী অক্টোবরের মধ্যে দেশের অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষার কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ও থাকবে।

অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য

আপডেট সময় ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬