ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জিল্লুর রহমান।

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিল্লুর রহমানকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ঘটনাটি ঘটে গত ২১ জুলাই দুপুরে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় দায়িত্বরত এক আনসার সদস্য জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আনসার সদস্যকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ঘটনার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬