ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে ২২ বছর বয়সী এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, ওই নারী ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ট্রেনে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে ট্রেনের খাবারের ক্যান্টিনে গেলে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

পরে মঙ্গলবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী নারী আবু বক্কর সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততার কথাও উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবু বক্কর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬