মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উদ্দেশ্যে দলটি একজন তত্ত্বাবধায়ক ও সাত সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে, যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাতটি টিম ও তাদের টিম প্রধানের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























