ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা তেল থেকে ডলার, ডলার থেকে গাড়ি–বাইক: শিগ্রই যুদ্ধের ধাক্কা আসছে বাজারে সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানালেন এমপি সাইফুল আলম খান শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ: ইরানের বিপ্লবী গার্ড এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা স্পেনের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল হায়দারি জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রতি লিবিয়ার সমর্থন

ভোলা সদরে বিজেপির মিছিল শেষে সংঘর্ষ ও ভাঙচুর: বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৯৬৩ বার পড়া হয়েছে

ভোলা সদরে বিজেপির নির্বাচনী মিছিল শেষে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শান্তিপূর্ণভাবে জোহরের নামাজের পূর্বেই মিছিলটি শেষ হলেও কিছুক্ষণ পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, মিছিল শেষে অল্পসংখ্যক বিজেপি নেতাকর্মী ভোলা সদরের দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় হঠাৎই চার থেকে পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী দলীয় অফিসে হামলা চালায়। তারা নির্বিচারে মারধর করে এবং অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর বিজেপির চেয়ারম্যান তার ব্যক্তিগত ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে লেখেন—

“আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল, ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০/৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নাই।”

বিজেপি নেতারা দাবি করেছেন, হামলাটি পরিকল্পিত এবং রাজনৈতিক ঈর্ষা থেকে করা হয়েছে। তাদের অভিযোগ, দলের শক্তি ও ঐক্য নষ্ট করার অপচেষ্টাই এই হামলার মূল উদ্দেশ্য।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর ভিডিও নিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ এমপি হাসনাতের

ভোলা সদরে বিজেপির মিছিল শেষে সংঘর্ষ ও ভাঙচুর: বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ

আপডেট সময় ১১:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫