ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর, ৩১ জনকে আসামি করে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৪৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ তুলে মুকবুল হোসেন তিতাস থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিককান্দি গ্রামের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা গ্রুপ এবং একই গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলাম ও মোকাররম গ্রুপের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের একাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিনের এই বিরোধের জের ধরেই সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক এমপি সেলিমা আহমাদ মেরীর অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররম হোসেন ও মুকবুল হোসেনসহ ৮-১০ জন বিএনপির একটি নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন শেষে পাশের গ্রাম জগতপুর থেকে নিজ গ্রাম মানিককান্দিতে ফেরার পথে আবু মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে আবু মোল্লা গ্রুপের দুইজন আহত হন বলে দাবি করা হয়। পরে আবু মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল নেতৃত্বে এসে বিএনপির অফিসে ভাঙচুর চালানো হয়—এমন অভিযোগ তুলেছেন মামলার বাদী।
মামলার বাদী মুকবুল হোসেন বলেন, “বাড়ি ফেরার পথে জগতপুর মাদ্রাসার কাছে আবু মোল্লা গ্রুপের এক যুবক আমার ভাই মোকাররমকে হুমকি দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর এসহাক মোল্লা জুয়েল ও আশিকের নেতৃত্বে আমাদের বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে এসহাক মোল্লা জুয়েল বলেন, “ঘটনার সময় আমাদের কয়েকজন দোকানে চটপটি খেতে গেলে মোকাররম ও তার লোকজন আমাদের মারধর করে। এতে আমাদের দুইজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর, ৩১ জনকে আসামি করে মামলা

আপডেট সময় ১২:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬