ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে ১১ দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সফরে তার সঙ্গে থাকবেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট।

রাসিক সূত্র জানায়, আগামী ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তারা ফ্রান্সে অবস্থান করবেন। সফরের অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আলোকসজ্জা প্রযুক্তি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে রাসিকের দুই কর্মকর্তা ফ্রান্স সফরে যাবেন। সেখানে তারা সিগনিফাইয়ের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন করবেন এবং সড়কবাতির সর্বাধুনিক ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন।

সফরসংক্রান্ত নথিতে আরও বলা হয়েছে, ফ্রান্স ভ্রমণের বিমান ভাড়া, আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়সহ পুরো খরচ বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড।

এ বিষয়ে সিগনিফাই বাংলাদেশের একজন কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি ফ্রান্সে উৎপাদিত সড়কবাতি বাংলাদেশে সরবরাহ করে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা তাদের ডিলারদের মাধ্যমে এসব পণ্য ক্রয় করে। কোনো সংস্থা বড় প্রকল্পে সড়কবাতি ব্যবহারের সিদ্ধান্ত নিলে অনেক সময় উৎপাদন ও প্রযুক্তিগত কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ দেওয়া হয়।

তবে রাজশাহী সিটি করপোরেশন বর্তমানে কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি সংগ্রহ করছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ওই কর্মকর্তা।

সফর বিষয়ে বক্তব্য জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কবাতির প্রযুক্তি শিখতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক

আপডেট সময় ১১:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬