ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

এবার সিনেমায় যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন অ্যাডলফ খান।সুদর্শন পুরুষহিসেবে দর্শকদের কাছেও বেশ পরিচিত তিনি। এবার সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে অভিনয়ে আরও বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এই কোরিওগ্রাফার। নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমাগুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা গেছে, ছবিতে তাকে দেখা যাবে যৌনকর্মীর দালাল চরিত্রে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে। নির্মাতা মো. ইকবাল বলেন, ‘চরিত্রটির জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিলো যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নেওয়া হয়েছে।

নতুন সিনেমায় যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাডলফ খান। তিনি বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা।গুলশানের চামেলি’-তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।

জানা গেছে, ‘গুলশানের চামেলিনির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটিতে অ্যাডলফ খান ছাড়াও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

এবার সিনেমায় যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

আপডেট সময় ০২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬