ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম। চলতি আগস্টে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।

বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এরই মধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফলভাবে পারফর্ম করেছেন তিনি। সেই সফরের অংশ হিসেবে আগামী ২৮ আগস্ট ঢাকার মঞ্চে উঠবেন এই জনপ্রিয় শিল্পী।

কনসার্টটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য বিশেষভাবে পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তান–এর ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গানটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। র‍্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের সমন্বয়ে তৈরি তার সংগীত তরুণ শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করেন পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। রাজধানীর ১০০ ফুট এলাকায় অনুষ্ঠিত সেই কনসার্টে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

ঢাকা মাতাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

আপডেট সময় ০৪:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬