এবার শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস জানান, তিনি গত কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা–নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















