ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না’ — শায়খে চরমোনাই ফয়জুল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে।”

রোববার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা আয়োজিত পাঁচ দফা দাবির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, “যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে জানে না; যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না; যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারা লাঙল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান—সবাই ব্যবহার করে। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”

তিনি আরও বলেন, “হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এ দেশের মানুষের শান্তির বিজয়। সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ। সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি. এম. রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ এবং ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না’ — শায়খে চরমোনাই ফয়জুল করিম

আপডেট সময় ১১:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫