ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাবলিগ জামাতে পাঠাল পুলিশ জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়

হযরত শাহজালাল বিমানবন্দরে মাদক কারবারি গ্রেপ্তার: পাকস্থলী থেকে উদ্ধার ৬ হাজার ইয়াবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. পান্নু হাওলাদার (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় তাকে আটক করা হয়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনে থেকে পান্নুকে আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে বিপুল পরিমাণ ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়।

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে ১৩৬টি স্কচটেপ মোড়ানো প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক

হযরত শাহজালাল বিমানবন্দরে মাদক কারবারি গ্রেপ্তার: পাকস্থলী থেকে উদ্ধার ৬ হাজার ইয়াবা

আপডেট সময় ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫