ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল আলম তালুকদার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য শহিদুল আলম তালুকদারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিন ধরেই এই আসনে একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দেওয়া হয়। নতুন প্রার্থী হিসেবে তিনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে তার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমাচ্ছেন।

মনোনয়নপ্রাপ্ত শহিদুল আলম তালুকদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। পাশাপাশি বাউফলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করছি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহিদুল আলম তালুকদার

আপডেট সময় ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬