ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’

বগুড়া-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, জমে উঠছে ভোটের লড়াই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬৪৭ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে রাজনৈতিক দল মনোনীত পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাপা), এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোটযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পেলেন। গতকাল শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী: সাবেক এমপি মো. মোশারফ হোসেন জামায়াতে ইসলামী: মো. মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টি (জাপা): শাহীন মোস্তফা কামাল ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুহা. ইদ্রিস আলী, এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, বগুড়া-৪ আসনে মোট পাঁচজন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের হলফনামা, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ ও সঠিক থাকায় কারও মনোনয়ন বাতিল হয়নি। মনোনয়ন বৈধ হওয়ায় বগুড়া-৪ আসনে এবার বহুদলীয় অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে এলাকায় নির্বাচনী আলোচনা ও রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক

বগুড়া-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, জমে উঠছে ভোটের লড়াই

আপডেট সময় ০৬:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬