ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন তার বন্ধু ও মাদরাসার সহপাঠীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার ওছখালীর একটি কমিউনিটি সেন্টারে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বন্ধুদের পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুদান প্রদানকারীদের মধ্যে ছিলেন হাতিয়া রাহমানিয়া ফাজিল মাদরাসার ফজলে এলাহী হৃদয়, চর কৈলাশ হাদিয়া ফাজিল মাদরাসার মো. আব্দুর রবসহ বিভিন্ন মাদরাসার ২০১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় আবদুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে একত্র হতে পেরে সত্যিই ভালো লাগছে। তারা সব সময় আমার পাশে থেকেছে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সহপাঠীদের সঙ্গে আমার সম্পর্ক এখনো অটুট রয়েছে। তাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণে রাখব।

তিনি আরও বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব। নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় ২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহী হৃদয় বলেন, আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে এই বিশ্বাস থেকেই আমরা তার পাশে দাঁড়িয়েছি।

মো. আব্দুর রব নামের আরেক সহপাঠী বলেন, হান্নান মাসউদের কোন দল বা জোটের প্রার্থী এটি আমাদের কাছে মুখ্য নয়। সে আমাদের বন্ধু। তার দীর্ঘ লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার থেকেই এই সম্মান ও সহযোগিতা। আমরা সব সময় তার পাশে থাকব। অনুষ্ঠানে ২০১৭ সালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা

আপডেট সময় ০৯:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬